এক দশক পেরিয়ে আজ ১১ বছরে পা রাখল বেসরকারি স্যাটেলাইট টিভি স্টেশন দীপ্ত টেলিভিশন। ‘আলোয় ভুবন ভরা’ প্রতিপাদ্য নিয়ে ২০১৫ সালে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশি-বিদেশি ড্রামা সিরিজের পাশাপাশি দর্শকদের জন্য বৈচিত্র্যময় আরও অনুষ্ঠান নিয়ে আসছে চ্যানেলটি– এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে। ১০ বছর পূর্তিতে আজ মঙ্গলবার দিনভর বিভিন্ন আয়োজনে থাকছে দীপ্ত টিভির পর্দায়। সকাল ৮টায় ‘দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার। একদশক পূর্তি উপলক্ষে সকাল ১০টা ১৭ মিনিটে ছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’।
দীপ্ত টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদশকের যাত্রায় প্রতিটি ধাপে চমকপ্রদ ও গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন জোগাতে চেয়েছে চ্যানেলটি। একইসঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ, কৃষিভিত্তিক ধারাবাহিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন ‘টুমরো’সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান প্রচারিত হয়েছে এই পর্দায়।
নতুন বিজ্ঞাপনচিত্রে শাকিব