নতুন বিজ্ঞাপনচিত্রে শাকিব

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

রিমার্ক হারল্যান কোম্পানির পর এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন ঢালিউড তারকা শাকিব খান। শীতে ত্বকের সুরক্ষায় দেশের জনপ্রিয় প্রসাধনী পণ্য মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। এর মাধ্যমে দীঘদিন পর মডেল হলেন এই সুপারস্টার। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। গত দুই দিনে এই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, শিগগিরই এটি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসবে। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুনাম আছে আদনান আল রাজীবের। কয়েক বছর আগে শাকিব খানকে নিয়ে তিনি দুটি বিজ্ঞাপন বানিয়েছিলেন। নতুন করে এবার মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপন বানালেন। 

এদিকে বেশ অনেক আগে শোনা যাচ্ছিল  বিভিন্ন কারণে শাকিব খান 'রিমার্ক হারল্যান' কোম্পানি ছেড়ে দিয়েছিলেন। এ কারণে এই চলতি বছরের মে মাস থেকে তাকে এই কোম্পানির কোনো কাজেই তাকে দেখা যায়নি। অবশেষে শাকিব খানের রিমার্ক হারল্যান ছেড়ে দেওয়ার গুঞ্জন সত্যি হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত