লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননের আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। গত এক বছরে ইসরায়েল–হিজবুল্লাহ যুদ্ধে যুদ্ধবিরতির পর এটি লেবাননে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাইদার উপকণ্ঠের এ ক্যাম্পে একটি মসজিদের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ এই শরণার্থী ক্যাম্পে হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। 

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লক্ষ্যবস্তু ছিল হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে সন্ত্রাসীরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

 হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পর এটি ছিল লেবাননে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। সেই  ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাত শেষ করতে সেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত