পার্বতীপুর রেলওয়ে স্টেশন আড়াই ঘন্টা বিদ্যুৎহীন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ফিউজ ঝলস হওয়ায় উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর রেল স্টেশন আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। ফলে রেল স্টেশনটির পাঁচটি প্ল্যাটফর্মে ঘন অন্ধকার দেখা দেয়। জেনারেটরের সাহায্যে টিকিট কাউন্টারে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত স্টেশনে থাকা বিভিন্ন ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। একটি সূত্র জানায়, প্রায়ই সন্ধ্যা বা রাতে বিদ্যুৎ দীর্ঘ সময় ধরে থাকে না। রেল স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, এ সময়ে কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। তবে এ ধরনের ঘটনা আজকের জন্য নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা প্রায় প্রতিরাতে ঘটে। রাতে তিন-চার বার বিদ্যুৎ চলে যায়।

বিদ্যুৎ পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়টি স্বীকার করে ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের এক কর্মকর্তা জানান, ফিউজ ঝলস হওয়ায় এই বিভ্রাট ঘটেছে। নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৮টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার জিয়াউল ইসলাম বলেন, “আজ দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। বর্তমানে বিদ্যুৎ রয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। রেলের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত