বাবা হওয়ার এক মাস পর বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান প্রথমবারের মতো তার মেয়ে সিপারার এক ঝলক দেখালেন বিশ্বকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের প্রথম ছবি প্রকাশের পাশাপাশি এক আবেগঘন বার্তাও দিয়েছেন এই নব্য বাবা।
বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি হৃদয়ছোঁয়া ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। তবে মেয়ের পুরো মুখ এখনই প্রকাশ্যে আনেননি তিনি। প্রকাশিত দুটি ছবির একটিতে দেখা যায়, আরবাজ তার বলিষ্ঠ হাতের তালুতে সদ্যোজাত সিপারার ছোট্ট দুটি পা আগলে রেখেছেন। অন্য ছবিটিতে ছোট্ট সিপারা তার মুঠো করা হাতে বাবার আঙুল শক্ত করে ধরে আছে।
ছবির ক্যাপশনে তিনি যে আবেগঘন বার্তা দিয়েছেন। আরবাজ খান লেখেন, ছোট্ট দুটি হাত ও পা, কিন্তু আমাদের জীবনের এটা সব থেকে বড় অংশ।
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছর ৫ অক্টোবর তাদের কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান সিপারা।
হামলার শিকার কে পপ তারকা নানা