হামলার শিকার কে পপ তারকা নানা 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও গায়িকা নানা (ইম-জিন-আহ) নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। গত ১৬ নভেম্বর রাজধানী সোলের কাছে তার নিজ বাড়িতে অপরিচিত এক ব্যক্তি ধারালো অস্ত্রের হামলার শিকার হন নানা ও তার মা। এসময় তার মাকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি।

ফিল্মফেয়ার ডট কমের খবর অনুযায়ী, ৩০ বছর বয়সী অভিযুক্ত চুরি ও ডাকাতির চেষ্টা করছিল। বিপজ্জনক ওই হামলার পরিস্থিতি নানা ও তার মা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেন। পুলিশ আসার আগ পর্যন্ত তারা নিজেরা রক্ষা চেষ্টা করতে থাকেন। তবে এঘটনায় অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের কারণে নানার মা অচেতন হয়ে পড়েন এবং নানাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

কে পপ তারকা নানা

স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। আপাতত তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

নানা ২০০৯ সালে কে-পপ ব্যান্ড ‘আফটার স্কুল’এর সদস্য হিসেবে যুক্ত হন। গানের পাশাপাশি তিনি ‘কিল ইট’ ও ‘জাস্টিস’ ধারাবাহিকে কাজে মাধ্যমে অভিনয় জগতেও নাম লেখান। তাকে সফল অভিনেত্রীও বলা যায় বটে। তিনি শুধু দক্ষিণ কোরিয়াতেই নয়, আন্তর্জাতিকভাবেও সুপরিচিত। বিভিন্ন সময়ে  ‘সবচেয়ে সুন্দর মুখের তালিকায়' শীর্ষস্থান দখল করেছেন নানা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত