দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে দল পেয়েছিলেন বাংলাদেশের বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫ লাখ র্যান্ডে (প্রায় ২৯ হাজার মার্কিন ডলার) তাকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। এই টুর্নামেন্টে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার তাইজুল, তবে শেষ পর্যন্ত এসএ২০ তে খেলার সুযোগ হয়নি তার।
ডারবান তাইজুলের বদলে দলে নিয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একাদশে নিয়মিত নন তাইজুল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২টি সেটাও ২০১৯ সালে। এসএ২০'র দল পেয়ে এবং বাদ পড়ে অবাক কি না এমন প্রশ্নে তাইজুল জানিয়েছেন, 'না, এখানে আমি অবাক না। আর ওটা আমি নিজে থেকেই রিফিউজ (প্রত্যাখান) করেছি কারণ আমার একটা ব্যক্তিগত ইস্যু আছে।'
এই বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এসএ২০।
