চিত্রপরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।
জানা গেছে, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের।এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। আর দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। তারপর দুজনে দুজনের পরিবারকে জানালে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’
২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম।
সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর, থাকছে রাতে থাকার সুযোগ