নারায়ণগঞ্জে ভূমিকম্পে ২৫ বহুতল ভবন ক্ষতিগ্রস্ত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

ভূমিকম্পে নারায়ণগঞ্জের আবাসিক এবং বাণিজ্যিক বিভিন্ন ভবনের ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। শনিবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এবং আটি হাউজিং এলাকায় রাজউক, ফায়ার সার্ভিস এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিমসহ তিনি পরিদর্শনে যান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভবনগুলো পরিদর্শন শেষে নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আমরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে এখন পর্যন্ত ২৫টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হতে পেরেছি। 

তিনি আরো বলেন, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে একটি পোশাক কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবনগুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি।

এছাড়াও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তিনি বলেন, আপনাদের যে ভবনটি নকশাবহির্ভূত তা ভেঙে ফেলতে হবে, কারণ এটাও ঝুঁকিপূর্ণ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত