কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সিইসির বৈঠক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই আলোচনা শুরু হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক নিশ্চিত করেন, শার্লি বচওয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। এ সময় ইসির সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

চার দিনের সফরে আসা কমনওয়েলথ মহাসচিবের ফেব্রুয়ারির নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে আলোচনা করছেন। জানা গেছে, এই সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসছে।

গত ২৬ অক্টোবর কমনওয়েলথের ‌‌‌‌‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বেও একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত