মুন্সীগঞ্জ

৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে অভিযান চালিয়ে ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ জালের বাজার দাম ৩৯ কোটি ১৫ লাখ টাকা। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জাল জব্দের বিষয়ে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে রবিবার বিকেল ৪টার দিকে নারায়নগঞ্জের পাগলা কেস্টগার্ড স্টেশনের একটি টিম মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারের বিনোদপুর এলাকার ডিংগাভাঙ্গা সংলগ্ন স্থানে অভিযান চালায়। এ সময়  সেখানকার ৬টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউনে তল্লাশি চালিয়ে সমুদয় কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত  সুতার রিল জব্দ করা হয়। 

এসব জাল নদী ও সাগরে ব্যবহার করলে মাছের পোনা এবং ছোট মাছ নিধন হয়ে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল ও সুতার রিল জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত