সিভাসু শিক্ষার্থীদের ক্রিকেট ম্যাচে সাফল্য

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্রিকেট দলের টানা তিনটি প্রীতি ম্যাচে দাপুটে জয়ের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক শুভেচ্ছা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলটি প্রথম ম্যাচে মহসিন কলেজ, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জেলা পুলিশ দল এবং সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় লাভ করে।

শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফুর রহমান। যিনি ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড.মো. রাশেদুল আলম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মুজিবুর রহমানসহ অন্যন্যা কর্মকর্তারা। সভায় বক্তারা শিক্ষার্থীদের পরিশ্রম এবং দলগত চেষ্টার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত