মায়ানমারের নাগরিকদের অস্থায়ী অবস্থান শেষ করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

মার্কিন সরকার যুক্তরাষ্ট্রে থাকা মায়ানমারের নাগরিকদের জন্য প্রদত্ত অস্থায়ী বৈধ অবস্থান (টিপিএস) শেষ করতে যাচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) দেশটির প্রশাসন জানায় মায়ানমার যুদ্ধবিধ্বস্ত হলেও এখন নাগরিকরা নিরাপদে ফিরে যেতে পারবে। মায়ানমারের সামরিক শাসক সরকারের পরিকল্পিত নির্বাচনকে উন্নতির লক্ষণ হিসেবে উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।  

এ কার্যক্রমের আওতায় প্রায় ৪,০০০ অস্থায়ী নাগরিকের টিপিএস ২৬ জানুয়ারি শেষ হয়ে যাবে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট মায়ানমারের সামরিক সরকারের সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা এবং এতে চীনের মধ্যস্থতাকারী ভূমিকার কৃতিত্ব দিয়েছে।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বলছেন, পরিস্থিতি এখনও অস্থিতিশীল। তারা জানান যে জান্তা সরকারের পরিকল্পিত নির্বাচনটি বৈধ নয় এবং বিরোধী দলগুলো এখনও নিষিদ্ধ, এছাড়া সাবেক নেতা অন সাং সু চি এখনও কারাগারে রয়েছেন।এ অবস্থায় দেশের পরিস্থিতি স্থিতিশীল নয়। তারা টিপিএস বাতিল করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের যুক্তি প্রশ্নবিদ্ধ করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত