পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

শাহবাগে বিসিএস পেছানোর আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় শাহবাগের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আন্দোলনকারীরা পিএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে তারা দুপুর থেকেই শাহবাগে জমায়েত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশ রাস্তা আটকে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত