দিন-রাতে তাপমাত্রা কমতে পারে আজ 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

সারা দেশে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তাপমাত্রা ও আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়।  

আবহাওয়া অফিস জানায়,  মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিমন্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ারে’পরিণত হয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় একই এলাকায় (৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৭ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন
এলাকায় অবস্থান করছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্র ছিল চট্টগ্রামের সীতাকুন্ড ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচদিন রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত