‘গণসংহতি আন্দোলন’ সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

চট্টগ্রাম নগর থেকে গণসংহতি আন্দোলনের এক সমন্বয়ককে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে কুমিল্লার কাছাকাছি কোথাও নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সমন্বয়কের নাম হাসান মুরাদ শাহ। তিনি গণসংহতি আন্দোলন, চট্টগ্রামের ডবলমুরিং থানা শাখার সমন্বয়ক।

গতকাল (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের চৌমুহনী কর্ণফুলী মার্কেটের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে মুরাদকে জোরপূর্বক তুলে নেয় ডিবি পুলিশ পরিচয়ধারী কিছু ‘দুর্বৃত্ত’।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক শাখার সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (রুমি) জানিয়েছেন, খবর পেয়ে হাসান ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, “রাজনৈতিক কারণে মুরাদকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হতে পারে। নতুবা তাকে ভুল টার্গেট করা হয়েছে।”

এ ব্যাপারে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন রুমি। 

তিনি আরও বলেন, “হাসান ভাইকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার পর ‘দুর্বৃত্তরা’ নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এরপর তার চোখ বেঁধে কুমিল্লার কাছাকাছি কোন এক জায়গায় ভোরে নামিয়ে দিয়ে চলে যায় ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত