মুন্সীগঞ্জ সদরে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক কোরআন শরীফ বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামপাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ কোরআন শরীফ বিতরণ করে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রশিবির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, রামপাল মহাবিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. সৌরভ তালুকদার ও ব্যবসায়ী কাজী ইউছুফ হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উত্তর ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মো. সিফাত, সাহিত্য বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ, রামপাল মহাবিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বেপারী, রামপাল ছাত্রশিবিরের উপশাখার জনশক্তি কর্মী কাজী আব্দুল্লাহ, সাইমন সরকার প্রমুখ।
