দেশ রূপান্তরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি (সাংবাদিক) এইচ এম খালিদ হাসানের মা উম্মে কুলসুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি ৭ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।
জানা গেছে, নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি গ্রামে বুধবার সন্ধ্যায় ব্রেইন স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। এর আগে ২০১২ সালে একবার স্ট্রোক করেন, যা অপারেশনের মাধ্যমে সুস্থ হয়েছিল।
গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উম্মে কুলসুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং সব সন্তানরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় জানাজার পর রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সাংবাদিক) এইচ এম খালিদ হাসানের মা উম্মে কুলসুমের মৃত্যুতে দেশ রূপান্তর পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
