গাজীপুর

বিএনপির সঙ্গে জড়িত থাকায় জামায়াত নেতা বহিস্কার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গাজীপুরে জেলা জামায়াত নেতা জিল্লুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয় নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত জিল্লুর রহমানে জেলা সদরের জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৮ নভেম্বর (জুমা বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সদর উপজেলার পিরোজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল জানান, জিল্লুর রহমান পিরোজালী ইউনিয়নের ৭নম্বরে ওয়ার্ড সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিনি একই সঙ্গে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন এবং সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তাকে অনেকবার সংশোধন করার চেষ্টা করা হয়েছে। পরে বিষয়টি সদর উপজেলা ও জেলা সংগঠনকে জানালে তারা কেন্দ্রকে জানায়। কেন্দ্রীয় সংগঠন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত