যশোরে এক তরুণী তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাটে অবস্থিত বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই নৃশংস ঘটনার শিকার হন ওই তরুণী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই চৌগাছা উপজেলার বাসিন্দা। তবে অভিযোগ করা হচ্ছে, তাদের বাড়ির বাইরে রাজারহাটের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, চৌগাছা উপজেলার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বিকে সিটি হোটেল নিয়ে যান। সেখানে ভীতিপ্রদর্শন ও জবরদস্তির মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার বিকেলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ‘এ ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে পৌঁছায়নি। তবে তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।’
পঞ্চগড় মুক্ত দিবস পালন