মাগুরায় চাঁদার টাকা দিতে না পারায় রিমা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হাতের কব্জি ও আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলা উত্তর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ রিমা খাতুন (৩৫)ওই এলাকার প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।
হাসপাতারে ভর্তি আহত রিমা খাতুন বলেন, সকালে আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম, তার ছোট ভাই ফারুক হোসেন ও ছেলে মিঠুন শিকদার আমার বাড়িতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আমার ওপর হামলা করেছে। চাঁদার টাকা না দিতে পারায় ওই তিন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে আবার ডান হাতের মধ্যমা আঙ্গুল কেটে ফেলেছে বাম হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায়। আমি ঘরের মেঝেতে পড়ে গেলে ওই তিন ব্যক্তি আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আমাকে মাগুরা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ড ভর্তি করে।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুমাইয়া আক্তার বলেন, ডান হাতের মধ্যমাঙ্গল কেটে ঝুলে পড়া ও বাম হাতে কব্জির ওপরে আঘাতপ্রাপ্ত হয়ে এক নারী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। বর্তমানে আহত ওই নারী সার্জারি ভর্তি রয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদদের স্মরণে বিনামূল্যে সুন্নতে খাৎনা-চক্ষু চিকিৎসা
সিংড়া প্রেসক্লাবের সভাপতি রানা সম্পাদক জাফর 