বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কায়সার কামাল বলেছেন বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আবারও কৃষি বিপ্লব হবে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। এই কৃষকদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ জন্যই আমরা কৃষকদের কাছে ছুটে এসেছি। আমরা কৃষকদের সমস্যাগুলো শুনতে এসেছি। এখানে আমাদের তিন জন কৃষি বিশেষজ্ঞ রয়েছেন যারা সমস্যা গুলো চিহ্নিত করবে। এবং আমরা নির্বাচিত হলে সেই সমস্যা গুলোকে সমাধান করবো।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন আগামীতেও জনাব তারেক রহমান সেই হাল ধরে রেখে খাল খননসহ কৃষকদের সমস্যা সমাধান সহ কৃষিতে বিপ্লব আনা হবে।
এ দিকে সমাবেশ শুরুর প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশ অংশ নিয়ে সকাল থেকেই দুর্গাপুর কলমাকান্দার হাজারো কৃষক নাজিপুর মাঠে ছুটে আসেন। প্রতি বছর দুই উপজেলা কয়েক লক্ষ কৃষক ধানের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদ করে। অর্থনীতিতে কয়েক হাজার টাকার কোটি টাকার অবদান রাখলেও এই কৃষকটাই নানা পাহাড়ি ঢল প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষকরা তাদের আশা সহ নানা প্রত্যাশা তুলে ধরেন কৃষি সমাবেশে।
কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খাযের এর সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় কৃষি কথা ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াজেদ আলী খাঁন চাষী।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
এছাড়াও কৃষক সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্বদ্যিালয়েয় প্রফেসর কৃষিবিদ ড. মো. শফিউল্যা মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক কৃষিবিদ ড. আহমেদ খায়রুল হাসান, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
