যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

যশোরর একটি হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। শরিবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন (৫০)। 

পুলিশ জানায়, শনিবার ১১ টায় যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখে বাড়ি ফিরছিলেন সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জগহাটি জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী দুজনই। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, যশোর শহরে একটি হাসপাতালে রোগী দেখে বাড়িতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথিমধ্যে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক বাসটি সনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত