মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

মুন্সীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সকাল ৯টা থেকে শুরু হয় ২ ঘণ্টার কর্মবিরতি। এতে সেবা না পেয়ে বিপত্তিতে পড়েন হাসপাতালে আসা শতশত রোগী।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে। কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। দাবি আদায় না হলে আজ ২ ঘণ্টার পর ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউনের করবে বলে জানান তারা।

এদিকে, কর্মবিরতি চলাকালে  হাসপাতালের রেডিওলজি, প্যাথলজিসহ বিভিন্ন বিভাগে কর্মকাণ্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে রোগীদের দাড়িয়ে থাকার দীর্ঘ লাইনের সারি দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পরেছেন ভোগান্তিতে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত