২২ ইস্যু নিয়ে সচিবদের সঙ্গে বিকেলে ইসির চূড়ান্ত বৈঠক

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আজ রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকল মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে চূড়ান্ত বৈঠক হবে। বৈঠকে মোট ২২টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার, প্রচার কার্যক্রম, পর্যবেক্ষক নিয়োগ, ঋণখেলাপী প্রার্থী বাছাই, বাজেট বরাদ্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দিক।

এছাড়া নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেলখানায় ভোটগ্রহণ, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য নিয়ন্ত্রণ এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করাও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

ইসি আশা করছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকল বিভাগ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক সংলাপ সম্পন্ন করেছে কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত