জ্যোতি-মারুফাদের জন্য বিপিএল শুরুর আশ্বাস বুলবুলের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

পুরুষদের বিপিএলের ১২তম আসরের নিলাম হচ্ছে আজ। ছেলেদের পাশাপাশি মেয়েদের বিপিএল হতে যাচ্ছে, এমন আশা নতুন করে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

আজ ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। বিসিবি সভাপতি নিলামের উদ্বোধন ঘোষণার সময় মেয়েদের বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানালেন।

বুলবুল বলেন, 'আপনারা জেনে খুশি হবেন, অচিরেই আমরা মেয়েদের বিপিএল শুরু করতে যাচ্ছি। আপনাদেরও সুযোগ দেওয়া হবে যদি আপনারা আপনাদের পুরুষ দলের সঙ্গে মেয়েদের দল রাখতে আগ্রহী হন। সেই অগ্রাধিকার দেওয়া হবে।'

এর আগে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান, আগের সভাপতি ফারুক আহমেদও মেয়েদের বিপিএল নিয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে তা আলোর মুখ দেখেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত