পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টিতে তিন তলা একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল পৌনে ৫টার দিকে রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস বলেও জানান তিনি।
