সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতারকে আজ রবিবার রাত ৮ টার দিকে আটক করেছে খুলশী থানা পুলিশ। 

আটক হওয়া ডা. সেলিম সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জামাই ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত