রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় অনুষ্ঠিত এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তব্য তিনি বলেন, সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।
মহড়ায় অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) , রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজসহ আরও কয়েকটি সংস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিমানবন্দর ব্যবস্থাপক মোসা.দিলারা পারভীন, বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (অর্থ) মোহাম্মাদ নাজমুল হক, সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
