ত্বকের যত্ন নিতে গিয়ে কতবারই না বিভ্রান্ত হয়েছেন! ‘কোন ক্রিম কাজ করবে?’ ‘হোম রেমেডি কতটা নিরাপদ?’-এমন প্রশ্নের এখন বিজ্ঞানভিত্তিক সমাধান আনলো বায়োজিন। দেশে প্রথমবারের মতো তারা চালু করেছে ‘এআই স্কিন এনালাইজার’ সেবা, যা ঘরে বসেই দেবে ত্বকের পূর্ণাঙ্গ রিপোর্ট।
বন্ধুর পরামর্শে ক্রিম কিনে ব্রণ বাড়ার গল্প কিংবা ইন্টারনেটের টিপসে পুড়ে যাওয়া ত্বকের অভিজ্ঞতা এখন অনেকের। বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ঝক্কি-খরচের ভয়ে অনেকেই ভুল পণ্য ব্যবহার করে ত্বকের ক্ষতি করেন। বায়োজিনের এই নতুন প্রযুক্তি ঠিক সেই চাহিদা পূরণ করবে।
এটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইমেজ প্রযুক্তি ব্যবহার করে আপনার ত্বকের আর্দ্রতা, তেলতেলে ভাব, বলিরেখা, উজ্জ্বলতা, ব্রণ, লোমকূপ ও দাগের গভীর বিশ্লেষণ করে। কয়েক সেকেন্ডের স্ক্যানেই মিলবে বিস্তারিত রিপোর্ট এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক বায়োজিন পণ্যের সুপারিশ।
ব্যবহার পদ্ধতি খুবই সহজ: প্রথমে ভিজিট করুন www.bioxin.com ওয়েবসাইটে। সাইটের বামপাশে নিচে থাকা ‘স্কিন এনালাইজার’ অপশনে ক্লিক করুন। মেকআপ বা চশমা সরিয়ে নির্দেশনা অনুসারে ক্যামেরার ফ্রেমে মুখ রাখুন ও ছবি তুলুন। মুহূর্তেই পেয়ে যাবেন বিশ্লেষণ রিপোর্ট এবং আপনার জন্য উপযোগী পণ্যের তালিকা, সরাসরি অনলাইনে যা অর্ডার করার সুবিধাও আছে।
ত্বক বিশেষজ্ঞ ডা. নশিন নওয়ের এ প্রসঙ্গে বলেন, এটি দেশের স্কিনকেয়ার খাতের জন্য মাইলফলক। ভুল পণ্য ব্যবহার ও তার ক্ষতি থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা।
বায়োজিনের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে ত্বকের যত্নকে সাশ্রয়ী, সহজলভ্য ও ব্যবহার উপযোগী করা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপ; ভবিষ্যতে মোবাইল অ্যাপসহ আরও উন্নত সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এখন থেকে ত্বকের যত্ন হবে ডিজিটাল, সঠিক ও সাশ্রয়ী।
