বলিউড অভিনেত্রী ও কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অর্থপাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় সংস্থা। ইডি সূত্রে খবর, মঙ্গলবার হাজিরা দেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয় এই অভিনেত্রীকে।
সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানিয়েছেন, ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’খ্যাত অভিনেত্রীর বয়ান আর্থিক তছরুপ প্রতিরোধ আইন-এর অধীনে লিপিবদ্ধ করা হচ্ছে। ওই অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার বিভিন্ন বিজ্ঞাপন ও এন্ডোর্সমেন্টের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
এর আগে একই মামলায় সোনু সুদ, বিজয় দেবেরাকোন্ডা, প্রকাশ রাজ, ঊর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, রানা দাগ্গুবতি-সহ আরও বহু তারকাকে ইডি তলব করেছিল।
বেবিচকের অর্থ বিভাগের কাজ করছে পরিকল্পনা বিভাগ