জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউটের (আইআরআই) এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআইর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত