নওগাঁর পত্নীতলা উপজেলায় ইউনিয়ন বিএনপির নেতার গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করে জব্দ করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে।
উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
সৈনিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈনিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটি উপজেলা কৃষি অফিসকে জানানো হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে জব্দ করেন।
সৈনিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী সিরাজুল মণ্ডল জানান, তিনি সারের খুচরা ব্যবসায়ী। তার দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তার দোকানে ডিএপি সার স্নানীয় ডিলারের কাছে সার না পাওয়ায় নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো তার গুদামে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায় বলে জানান।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন জানান, স্নানীয় এলাকাবাসীর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ১৪৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সার উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান।
উন্নত চিকিৎসার জন্যে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে