ভিসির দপ্তরে ‘মুলা’ পাঠিয়ে ববি ইশার প্রতীকী প্রতিবাদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানামুখী সংকটের সমাধান না করে প্রশাসনের ‘অসার আশ্বাস’র প্রতিবাদ জানিয়ে উপাচার্যের দপ্তরে পাঁচ কেজি প্রতীকী ‘মুলা’ পাঠিয়েছেন ববি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের (ইশা) নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা উপাচার্যের ব্যক্তিগত সহকারীর কাছে এই মুলা হস্তান্তর করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দপ্তরে উপস্থিত ছিলেন না।

এ সময় ইশার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সংকটের জর্জরিত, তার অন্যতম হচ্ছে অবকাঠামো সংকট, আবাসন সংকট ও খেলার মাঠের সংকট। এ সকল সংকট নিরসন জন্য প্রশাসন আমাদেরকে শুধু আশ্বস্ত করেই যাচ্ছে। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পারছি না। বরং উপাচার্য ফ্যাসিস্ট শিক্ষকদের পদোন্নতিতেই অধিক ব্যস্ত। 

উপাচার্যের একান্ত সচিব ড. এ এফ এম রহমান উদ্দিন কাছে শীতকালীন এই সবজিটি দেওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলন শাখার সভাপতি হাসিবুল হোসেন, সহসভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় তারা উপাচার্যের একান্ত সচিবকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চলছে একটা বিশ্ববিদ্যালয় সেভাবে চলতে পারে না। আমাদের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের জন্য অনশনে বসেছি, ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার গিয়ে আমাদের অবকাঠামো উন্নয়নের আশ্বস্ত করেছেন। যার ফলে অনশনরত শিক্ষার্থীদের আমরা অনশন থেকে বলে উঠিয়েছিলাম। এই পর্যন্ত তিনি মাস হতে চলল, আমরা কর্তৃপক্ষে থেকে ন্যূনতম কিছু পায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র খেলার মাঠ, সংস্কার কাজের ছয় মাস হতে চলল, সেটার এখনো কাজ শেষ করতে পারেনি।

তারা আরও বলেন, চলিত বছরে বিশ্ববিদ্যালয় একটি হিট প্রজেক্ট পেয়েছিল, প্রজেক্টের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপাচার্য কাছে একটি ল্যাব রুম চেয়েছিল, কিন্তু তার দুই মাস হতে চলল সেটার এখনও কোনও ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ২৫ হওয়ার কথা থাকলেও বাকসুর নীতিমালা এখনও ইউজিসিতে পাঠাতে পারেনি প্রশাসন। তা নিয়ে আমরা খুব সংকীর্ণ জাতীয় নির্বাচনের আগে বাকসু হবে কিনা। এভাবে সকল ক্ষেত্রে আমাদের শুধু আশ্বস্ত করেই যাচ্ছে প্রশাসন, যেটাকে এক প্রকার আমরা বলি মুলা ঝোলানো। তার এই প্রেক্ষিতে নীরব প্রতিবাদ সরূপ বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তরে মুলা দিয়ে গেলাম।

ববি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা সংকট যার কোনও প্রতিকার নাই, একটা মাত্র খেলার মাঠ সেটা পড়ে আছে, শিক্ষকদের পদোন্নতি দিয়ে তাদের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে, রাস্তাগুলোর বেহাল দশা সেগুলোর প্রতি প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই, আমরা সকল সংকটের দ্রুত সমাধান চাই।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত