ব্রাজিলের গ্রুপে 'মরক্কো সবচেয়ে কঠিন দল', বলেন আনচেলত্তি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ এএম

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে—এ নিয়ে ড্র শেষে সরাসরি বিশ্লেষণ দিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্রতে ব্রাজিলকে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে গ্রুপ সি–তে রাখা হয়েছে। আর প্রথম ম্যাচেই ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা—মরক্কো।

তিনটি ম্যাচেই আমাদের জিততে হবে। মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন দল, তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে”—ড্র শেষে এমন মন্তব্য করেন আনচেলত্তি।

ইতালিয়ান এই কোচ বলেন, ব্রাজিলের গ্রুপটি মোটেই সহজ নয়। মরক্কো গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, স্কটল্যান্ডও শক্ত ও অভিজ্ঞ দল। তাই নকআউটে উঠতে হলে শুরু থেকেই সেরা প্রস্তুতি দরকার।

ব্রাজিলের গ্রুপ সি–এর সূচি

  • ১৩ জুন – ব্রাজিল বনাম মরক্কো (বোস্টন বা নিউ জার্সি; চূড়ান্ত ভেন্যু জানাবে ফিফা)
  • ১৯ জুন – ব্রাজিল বনাম হাইতি (বোস্টন বা ফিলাডেলফিয়া)
  • ২৪ জুন – ব্রাজিল বনাম স্কটল্যান্ড (মায়ামি বা আটলান্টা)

গ্রুপ সি–এর প্রথম রাউন্ডের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে।

প্রথম ম্যাচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্রাজিল কোচ। তাঁর ভাষায়, “শুরুটা ভালো করতে পারলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস তৈরি হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত