‘চুম্বন’ প্রশ্নে বিব্রত ঐশী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

কয়েকদিন ধরে সিনেমা ও নেটপাড়ায় আলোচনায় চিত্রনায়ক আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর চুম্বন দৃশ্যের একটি ভিডিও। রায়হান রাফী পরিচালিত নির্মাণাধীন ‘নূর’ সিনেমার ছবির এই ভিডিওটি  স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে। এছাড়া চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপেও বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে। দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে। 

চুমুর ভিডিও ফাঁস হওয়ার পর শুরুতে কোনো বিষয়েই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চাননি ঐশী। ধারণা করা হয়, মূলত চুমু কাণ্ডে বিব্রত হয়েই সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তবে শেষমশ মুখ খুললেন এই অভিনেত্রী। বললেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’ 

তার ভাষায়, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত