পেশাজীবী প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা কেন্দ্রের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ মাগরিক ঢাকার রমনায় আইইবি ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতি ছিলেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এ্যাব এর আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ স¤পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল) প্রমুখ।
এ ছাড়া আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল, আইইবি বিভাগীয় কমিটি, আইইবি ঢাকা কেন্দ্রের কাউন্সিল সদস্য এবং বিভিন্ন খাতে কর্মরত পেশাজীবী প্রকৌশলীরা দোয়া মাহফিলে অংশ নেন। তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া করেন। সেই সঙ্গে দেশবাসীর কাছেও দোয়া চান তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য।
