একমাসের ব্যবধানে আবারও মঞ্চে আসছে হান্ট থিয়েটার প্রযোজিত ‘ক্যাফে দ্য ভলতে’। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এক অভিজাত ক্যাফেতে রহস্যময় চরিত্র ম্যাক্স ডি রোজারিওকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। এর মূলভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন। নাটকের চিত্রনাট্য করেছেন আবিদ হাসান, সংলাপ যোজনায় ছিলেন তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জোরোম মধু ও রূপসজ্জায় জোয়ান্না সূচনা। নাটকটিতে মঞ্চে দেখা যাবে মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খুরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে।
আজ আবার ‘ক্যাফে দ্য ভলতে’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম
আজ আবার ‘ক্যাফে দ্য ভলতে’
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০