ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সিনিয়র সহকারি মুজিবুল আলম জানান, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২৪-এর গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।
এ সময় দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের কথা উল্লেখ করে অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
