রাতেই দেশ ছাড়েন ওমর সানী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে কড়া ভাষায় ‘তুলোধুনো’ করার পর ওই রাতেই হঠাৎ করে দেশ ছাড়লেন চিত্রতারকা ওমর সানী। দেশকত্যাগের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন এই সিনিয়র অভিনেতা। সেখান থেকে জানা গেল, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন তিনি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন ওমর সানী। 

ভিডিওতে তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।  এরপর প্রায় দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করে নিশ্চিত করেছেন, ওমরাহ পালনে যাচ্ছেন ওমর সানী। 

ভিডিওতে ওমর সানী বলেন, ‘নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেন খুব শিগগির ফিরে আসতে পারি। আপনারা দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত