প্রবাসী ভোটারদের অনুরোধে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা বিশেষভাবে বাড়িয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন, এই সাত দেশে অবস্থানরত নিবন্ধিত ভোটাররা ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত ঠিকানা সংশোধনের সুযোগ পাবেন।
তবে অন্যান্য সব দেশের জন্য সময়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। ওই দেশগুলোর নিবন্ধিত প্রবাসী ভোটারদের ৯ ডিসেম্বর, সকাল ৯টার মধ্যেই ঠিকানা সংশোধন করতে হবে। এর পর আর কোনো দেশ থেকেই ঠিকানা সংশোধন করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রবাসী ভোটারদের সুবিধা বিবেচনায় নিয়েই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে।
