মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

‎আজ বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


‎বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গৃহকর্মী আয়শাকে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত