কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুল কবীর বিজুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরের আরএন রোড এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিজু নিজ বাসায় অবস্থান করছেন। এরপর ভোর রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।”
তিনি আরও বলেন, বিজুর বিরুদ্ধে শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
