কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ার নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। 

কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত