নির্বাচন কমিশনের নির্দেশ

নিজের পোস্টার অপসারণ করলেন বিএনপি নেতা শহিদুল 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নিজের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করলের ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে এ ব্যানার, পোস্টার, ফেস্টুন নিজ হাতে অপসারণ করেন তিনি।

এসময় শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি এবং নেতাকর্মীদের এসব সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।

তিনি বলেন,পরিবেশ দূষণ ঠেকাতে ও জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো অপসারণ করেছি। 

এ সময় তার সঙ্গে ছিল সদরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক বদিউজ্জামানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত