আট দলের বয়কট বাস্তবে রূপ নিয়েছে সকালে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে। নির্ধারিত ৫ ম্যাচের মাত্র ২টিতে খেলা হচ্ছে। দুটিতে প্রতিপক্ষ না আসায় ওয়াকওভার দেয়া হয়েছে দুই দলকে। একটিতে কোনো দলই মাঠে আসেনি।
সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুলিশ আর ওল্ড ডিওএইচএস খেলোয়াড়দের নিয়ে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
আমিনবাজারের সিলিকন সিটিতেও শুরু হয় লালমাটিয়া ক্লাব ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ম্যাচ।
কিন্তু বিকেএসপির দুই মাঠের একটিতে আসেনি পারটেক্স স্পোর্টিং আর আরেকটিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। ওয়াকওভার পায় প্রতিপক্ষরা।
বিকেএসপির আরেক মাঠে কলবাগান কেসি ও আম্বার স্পোর্টংয়ের কোনো দলই মাঠে না আসায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
