নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এক বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটে নি। 

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার সকালের দিকে বোগদাদিয়া-৯ লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরিয়ে পালিয়ে যায়। আমরা লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিল। তারা প্রত্যেকেই সাঁতরিয়ে পাড়ে উঠে আসে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত