মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহসিন ক্লাবের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপ ও সেইলরের সহযোগিতায় নারায়ণগঞ্জে মিনি ম্যারাথন 'ভিক্টরি রান' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের খানুপর চিলড্রেন পার্ক মাঠ প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনটি বের হয়। এরপর শহরের মিশনপাড়া মোড় ঘুরে পুণরায় চিলড্রেন পার্ক মাঠে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে বাবুল, ইমরান ও হেদায়েত জয়লাভ করেন। মেয়েদের মধ্যে ফাইজা, মীম ও রাবেয়া জয়ী হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম, ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাজ উদ্দিন আল রাজী, মহসিন ক্লাবের সহসভাপতি সামশুজ্জামান ভাসানী, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপনসহ অনেকেই।
