নারায়ণগঞ্জে পূজামণ্ডপে এসআরবি ও বিজিবির নিরাপত্তা জোরদার

নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কন্ট্রোল রুম। 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।
 
একই সময়ে দেওভোগ আখড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত। পূজাকে নির্বিঘ্ন রাখতে টহল, গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।
 
দুর্গাপূজায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ২৪০টি পূজামণ্ডপে টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাদা পোশাকেও কাজ করবে এসআরবি। পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়লে ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা মাথায় রেখে সতর্ক অবস্থানে সংস্থাটি।
 
নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কন্ট্রোল রুম। 
সর্বশেষ সর্বাধিক পঠিত