জনতা ব্যাংকের এমডির চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। 

সোমবার (১৯ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে মজিবর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।

এ বিষয়ে পরবর্তী বিধিগত প্রক্রিয়া সম্পন্ন হলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার দায়িত্বের অবসান ঘটবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত